শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক: [২] শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ড চলছিলো গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো অবস্থানেই  ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ-ই দাবা ফেডারেশনের কক্ষে মাথা ঘুরে পড়ে যান জিয়া।

 [৩] সবাই দ্রুত ছুটে যান দাবা বোর্ডের রুমে। সবাই তড়িঘড়ি করে তাকে ধরে নিচে নামায়। জিএম রাজীবের গাড়িতে করে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জিয়াকে। মাত্র নয় মিনিটে পল্টনের দাবা ফেডারেশন থেকে হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করছেন। প্রাথমিক তথ্য জিয়ার পালস পাওয়া যাচ্ছে না। অবস্থা খুবই সংকটাপন্ন। পরে মৃত্যুর খবর আসে।

[৪] গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাবা ফেডারেশনের ইন্টারন্যাশনাল আরবিটার হারুনুর রশীদ। তিনি বলেছেন, জিয়া অসুস্থ হওয়ার ১০ মিনিটের মধ্যেই আমরা ওকে নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে এনেছিলাম। কিন্তু ওকে ফেরানো গেলো না।

[৫] জিয়াকে যারা হাসপাতালে নিয়ে গেছেন তাদের ধারণা, খেলা অবস্থাতেই মারা গেছেন জিয়া। কারণ, হাসপাতালে নেওয়ার পর বহু চেষ্টায়ও জিয়ার পালস খুঁজে পাননি চিকিৎসকরা। পরে জিয়াকে মৃত ঘোষণা করেন তারা। মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। 

[৬] ১৯৭৪ সালের ১ মে জন্ম নেওয়া জিয়ার দাবার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ছোটবেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞানে পড়াশোনা করা জিয়া ক্যারিয়ার হিসেবে বেছে নেন দাবাকেই।

[৭] ১৯৮৭ সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া ১৯৯০ সালে ফিদেমাস্টার, ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হন। সম্পাদনা: এল আর বাদল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়