শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশের: ডেল স্টেইন

শামীম হাসান: দাপুটে জয় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের খেলায় শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। হেরেছে শুধু দক্ষিণ আফ্রিকার কাছে। তবে এ ম্যাচেও বাংলাদেশ যথেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার ছাপ রেখেছিল। প্রোটিয়াদের কাছে বাংলাদেশ মাত্র ৪ রানে হারে।

গ্রুপ পর্বের পারফরম্যান্স বলছে এবারের আসরে বাংলাদেশের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা তারই ইঙ্গিত দেয়। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনও তেমনটা মনে করেন। প্রোটিয়া পেসার মনে করেন, শুধু সেমিফাইনাল নয়, বাংলাদেশের ফাইনাল খেলার সামর্থ্য রয়েছে। এমনকি বাংলাদেশের শিরোপা জয়েরও সামর্থ্য আছে বলে সাবেক এ পেসার মনে করেন।

ডেল স্টেইন বলেন, বাংলাদেশ সেমিফাইনালে উঠলে তখন তারা বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে। পিচ তাদের অনুকূলে, যদি কন্ডিশন বোলারদের সহায়তা করে আর ভাগ্য সহায় হয়... তাদের ফাস্ট বোলাররা সত্যিই ভালো করছে। স্পিনাররা তো সবসময় ভালো করছে।

ডেল স্টেইন আরো বলেন, বাংলাদেশের খেলোয়াড়রা এত ভালো খেলছে যে, তারা আইপিএল, সিপিএলে খেলার সুযোগ পাচ্ছে। ওখান থেকে এসে ওরা যখন মেধা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে দলকে আরো সমৃদ্ধ করে তোলে। এখন বাংলাদেশ দলকে সবাই হুমকি হিসেবে দেখে। এখন তারা শুধু খেলার জন্য খেলে না, জয়ের জন্য খেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়