শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনী নারী দলের প্রথম পরাজয়

স্পোর্টস ডেস্ক: ভাগ্য মন্দ সেনাবাহিনীর মেয়েদের। তাদের সমীকরণটা ছিলো জিতলেই শীর্ষে। এমন সুযোগ কাজে লাগাতে পারেনি সেনাবাহিনীর মেয়েরা। শুক্রবার তারা হেরে গেছে সদ্যপুরস্করণী যুব সংঘের কাছে ২-১ গোলে। টানা চার ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেলো কোচ গোলাম রব্বানী ছোটনের দল। ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনেই থাকল তারা ।

সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নাসরিন স্পোর্টস একাডেমি। এক ম্যাচ বেশি খেলা আতাউর রহমান ভুঁইয়া স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতি পর নেমেই প্রতিআক্রমণে গিয়ে কাকলি সরেনের গোলে বাজিমাত করে সদ্যপুস্করণী।

নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো পাস মধ্যমাঠে পেয়ে অনেকটা দৌড়ে বক্সের ওপর থেকে দারুণ ফিনিশিং করেন কাকলি। ৮২ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। পেনাল্টি থেকে গোল করেন শিলা আক্তার।

পিছিয়ে পড়া সেনাবাহিনী শেষ দিকে ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালায়। তারা গোলের সুযোগও পেয়েছিলো। কিন্তু একটির বেশি গোল করতে পারেনি। যোগ করা তৃতীয় মিনিটে মাহফুজা আক্তারের দূরপাল্লার শট জাল জড়ালেও তা যথেষ্ট ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়