শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষার সমস্যার কারণে জার্মানির ক্লাবে যেতে চান না জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুম শেষ হলেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছেন কোচ থমাস টাচেল। তার পরিবর্তে সাবেক রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদানের নিয়োগের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী কোচ জিদানের বায়ার্নে যোগদানের বিষয়ে স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন চলছে।

ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য জিদানকে নিয়ে বিষয়টি আরও জোরালো হয়েছে জুলিয়ান নাগলসম্যানের জার্মান জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়নের পর। বায়ার্নের পরবর্তী কোচ হিসেবে নাগলসম্যানের ফিরে আসার বিষয়টি নিয়েও অনেকেই আলোচনা করেছেন।

জানা গেছে, জিদান বায়ার্নের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। তার সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন ব্রাইটনের রবার্তো ডি জারবি, অস্ট্রিয়ার রাল্ফ রাগনিক ও স্টুটগার্টের সেবাস্টিয়ান হোয়েনেস।

জিদান অবশ্য নিজে মিউনিখে যাবার ব্যাপারে আগ্রহী নন। কারণ তিনি জার্মান কিংবা ইংলিশ কোনোটাই স্বাচ্ছন্দ্যে বলতে পারেন না। এই ধরনের কাজে সাধারণত পারষ্পরিক যোগাযোগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। -চ্যানেল২৪

ঘরোয় বুন্দেসলিগার আসরে ১১ বছরের আধিপত্য শেষে এবার হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। যার কারণে কোচ টাচেলের বিদায়ও নিশ্চিত হয়েছে। যদিও কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে দুই লেগে ৩-২ ব্যবধানে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বেভারিয়ান্সরা। ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়