শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ জামালকে ২-১ ব্যবধানে হারালো আবাহনী

স্পোর্টস ডেস্ক: ঈদের ছুটি কাটিয়ে ফুটবল খেলতে নেমে জয় দিয়ে শুরু করেছে আবাহনী লিমিটেড। শুক্রবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের বিরুদ্ধে ২-১ ব্যববধানে জয় পায় আবাহনী।

ম্যাচের ৮ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। আবু তোরের পাসে বক্সের একটু বাইরে থেকে বল পেয়ে মোহাম্মদ আব্দুল্লাহ জোরালো শটে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের পাশ দিয়ে জালে জড়ান।

ম্যাচে ২৮তম মিনিটে গোল শোধ করে সমতা ফেরে আবাহনী। কর্নেলিয়াস স্টুয়ার্টের শট গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে সামনে থেকে জোনাথন ফারনান্দেজ দারুণ প্লেসিং শটে বল জালে জড়ান। পরে যোগ করা সময়ের শুরুর দিকে লিড নেয় আবাহনী। যোগ করা সময়ের শেষ দিকে শেখ জামালও সমতায় ফিরতে পারত। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। আবু তোরের জোরালো শট অল্পের জন্য ক্রস বারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে শে জামাল সেভাবে খেলতে পারেনি। আবাহনী ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে আরও। ৭৭ মিনিটে শেখ জামাল গোললাইনে একটি সেভ করে। গোলরক্ষকের ওপর দিয়ে আবাহনীর ব্রাজিলিয়ানের শট প্রিতম মিস করেন। কিন্তু ডিফেন্ডার তাজউদ্দিন শেষ মুহূর্তে গোললাইন সেভ করে দলকে তৃতীয় গোল খাওয়া থেকে রক্ষা করেন।

এই জয়ে আবাহনী ১২ ম্যাচে ষষ্ঠ জয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে শেখ জামাল ১৫ পয়েন্টে পঞ্চম স্থানে নেমে গেছে। পুলিশ ১৭ পয়েন্টে চতুর্থ স্থানে ওঠে এসেছে। আগের ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই আছে শেখ রাসেল।

  • সর্বশেষ