শিরোনাম
◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়ার পর শ্রীলংকারও হার, জিম্বাবুয়ের আরেকটি স্মরণীয় জয় ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়' ◈ রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের জীবনের দাম-ই নেই: জি এম কাদেরের শোক

শাহীন খন্দকার: [১] বেইলি রোডের গ্রীন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

[২] শুক্রবার (১ মার্চ) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন,ভয়াবহ দুর্ঘটনা যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।এমন ভয়াবহ দুঃসংবাদ মেনে নেয়া যায় না। মানুষের জীবনের যেন দামই নেই।

[৩] তিনি আরও বলেন, তদন্তে কারও দায় প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপুরণ দিতে হবে। বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মোঃ মুজিবুল হক চুন্নুও। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসকে/এসসি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়