শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্লবীতে বিএনপি নেতা আমিনুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

রিয়াদ হাসান: [২] বিরোধী দলবিহীন নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, সদ্য কারামুক্ত আমিনুল হকের নেতৃত্বে রাজধানীর পল্লবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।

[৩] মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার ২নং ওয়ার্ডের বিভিন্ন বিপনিকেন্দ্র, ভ্রাম্যমাণ দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

[৪] এ সময় আমিনুল হক বলেন, রাষ্ট্রের লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখতে সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব না বলে দিয়েছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে।

[৫] তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূন্য করতে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সকলকে রাজপথে নামতে হবে। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।

[৬] ডামি নির্বাচন করলেও এদের (আওয়ামী লীগ) গদি রক্ষা হবে না বলেও মন্তব্য করেন আমিনুল হক।

[৭] লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

আরএইচ/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়