শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৮:১৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, গাজীপুর তার প্রমাণ: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

এ্যানি আক্তার: শনিবার রাজধানীর মধ্য বাড্ডা লুৎফর টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে এ মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলা নিউজ, ২৪ ডটকম

তিনি বলেন, গাজীপুরের নির্বাচনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাই কে কোন বিচার দিলো, কে কোন নিষেধাজ্ঞা দিলো তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সময় টিভি

নির্বাচনে কোনো বাধা দেওয়া হলে প্রতিহত করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বাধা দেওয়া হলে খবর আছে। আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষে খেলা হবে। বাংলার মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে তারা ধানের শীষ চায় না।

সরকারের উন্নয়নকে বিএনপি ভয় পাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে আওয়ামী লীগের লাভ হয়েছে। যারা সুষ্ঠু নির্বাচন চায় না তাদের বিরুদ্ধেই এই নিষেধাজ্ঞা। আর বিএনপি নির্বাচনকে ভয় পায় না, তারা সরকারের উন্নয়ন ও অগ্রগতির কাজকে ভয় পায়।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর মধ্যবাড্ডায়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সম্পাদনা: এল আর বাদল

এএ/এলআরবি/এসবি২

  • সর্বশেষ