শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

হুঁশিয়ারিতে বলা হয়, ‘আওয়ামী লীগের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের।’

এর আগে, আজ সকালে জেষ্ঠ্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর একটার সময় আবার অধিবেশন শুরু হয়।

অধিবেশনে বেলা ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল।

এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সবাই ওয়াক আউট করে সংসদ অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

 

  • সর্বশেষ