শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ওয়াকআউটের পর হাসনাত আবদুল্লাহর সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে বিরোধীদলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন। রাষ্ট্রপতির ভাষণের এক পর্যায়ে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সদস্যরা। 

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) ওয়াক আউটের পর নিজের ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্টে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি লিখেন, ‘Get out Chuppu.’

জানা যায়, আজ জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ লেখাসংবলিত লিফলেট তুলে ধরেন। এসময় স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালেও হট্টগোল বাড়তে থাকে।

এক পর্যায়ে রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করলে বিরোধী দলের এমপিরা স্লোগান দিতে শুরু করেন। এমনকি তাদের অনেককে ‘গেট আউট চুপ্পু’ বলে স্লোগান দিতে দেখা যায়।

এসময় রাষ্ট্রপতি তার বক্তব্য অব্যাহত রাখলে বিরোধীদলীয় এমপিরা সংসদ থেকে বেরিয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়