শিরোনাম
◈ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩ ◈ স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৫:৪৬ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্যই কালো আইন ব্যবহার করে চূড়ান্ত দমন চালানো হচ্ছে।

তিনি বলেন, মতিউর রহমান মতো দেশের একজন শীর্ষস্থানীয় সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সরকার প্রমাণ করল যে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। 

বিবৃতিতে, সাভারে কর্মরত প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামানকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর বুধবার (২৯ মার্চ) পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরসহ দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু’র বিরুদ্ধে যুবলীগের এক নেতা কর্তৃক চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিতে চায় যে, সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে না। বাকশালী কায়দায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের ওপর নির্বিচার দমন-পীড়ন চালিয়ে আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে মামলা সরকারের ইশারাতেই হয়েছে। দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন-নিপীড়নের ফলে গণমাধ্যমসহ গোটা দেশে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিবৃতিতে, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, মতিউর রহমান, মাহবুব আলম লাবলু ও শামসুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। 

আরএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়