শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে বৈষম্য আর দুর্নী‌তি চরমভাবে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে: মেনন

রা‌শেদ খান মেনন

আরমান কবীর: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রা‌শেদ খান মেনন ব‌লে‌ছেন, বাংলা‌দেশ এক‌দি‌কে উন্নয়নের ধারায় অগ্রসর হ‌চ্ছে অন‌্যদি‌কে দে‌শে বৈষম‌্য এবং দূর্নীতি চরমভা‌বে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। দে‌শে সাম্প্রদা‌য়িক ও মৌলবা‌দি শ‌ক্তি আক্রম‌নের মাত্রা ছা‌ড়ি‌য়ে‌ছে। সাম্প্রতিক সম‌য়ে দে‌শের শিক্ষাব‌্যবস্থাকে কেন্দ্র ক‌রে জামায়াতসহ দে‌শের রাজ‌নৈ‌তিক দলগুলো মা‌ঠে নে‌মে‌ছে। 

শ‌নিবার (৪ ফেব্রুয়া‌রি ) বি‌কে‌লে টাঙ্গাইল প্রেসক্লা‌ব বঙ্গবন্ধু মিলনায়ত‌নে আ‌য়ো‌জিত বাংলা‌দেশ ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূ‌র্তি উপল‌ক্ষে সূবর্ণ জয়ন্তীর আ‌লোচনা সভায় বক্ত‌ব্যে দেয়ার আ‌গে সাংবা‌দিকদের তিনি এসব কথা ব‌লেন। 

রা‌শেদ খান মেনন ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দে‌শের উন্নয়‌ন হ‌লেও এর ফলাফল জনগন পা‌চ্ছে না।  

তি‌নি আ‌রো ব‌লেন, সংসদ ভব‌নে প্রধানমন্ত্রী আমা‌দেরকে বি‌রোধী দলে বসার জন‌্য প্রস্তাব দি‌য়ে‌ছি‌লেন। তখন তা‌কে বলে‌ছিলাম, আমরা এক‌টি প্লার্টফ‌র্মে নির্বাচন ক‌রে‌ছিলাম। একটা বক্তব‌্য দি‌য়ে এখা‌নে বি‌রোধীদ‌লে বসার কোন জায়গা নেই। আমরা এখনও ১৪ দ‌ল জো‌টে আ‌ছি। আগামী‌তে জো‌টবদ্ধ হ‌য়েই নির্বাচ‌ন করার আশা ক‌রি।

বাংলা‌দেশ ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল শাখার জেলা সভাপ‌তি কম‌রেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন- কম‌রেড আ‌নিসুর রহমান মল্লিক, মো. আজাদ খান ভাসানী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পিপলু প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়