শিরোনাম
◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০০ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীরচরসহ রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ 

শান্তি সমাবেশ

এম এম লিংকন: বিএনপি- জামায়াতের নৈরাজ্য ও সহিংসতা বন্ধে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে হাজার হাজার নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর কামরাঙ্গীরচরে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এদিকে, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ।

আওয়ামী লীগের সমাবেশের নেতারা বলছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতা বন্ধে আমাদের এই শান্তি সমাবেশ। হাজার হাজার মানুষ শেখ হাসিনাকে ভালোবেসে এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। আমাদের সমাবেশ শান্তিপূর্নভাবে করতে চায়। আর আমাদের প্রধান লক্ষ হচ্ছে, দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া। বিএনপিসহ সরকার পতনের ষড়যন্ত্রে যারা লিপ্ত আছে তারা যেন দেশের কোন সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে। তারা এও বলছেন, বিএনপির ফাঁকা বুলি মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপির সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে বলেও জানান তারা। 

সরেজমিনে দেখা যায়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে শান্তি সমাবেশ করেছেন যুবলীগ।

এই শান্তি সমাবেশে যুবলীগের নেতারা অভিযোগ করে বলছেন , দেশের উন্নয়নকে থামাতে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি। সাধারণ জনগণের কোন ক্ষতি বা রাষ্ট্রের কোন সম্পদের ক্ষতি হলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এই সংগঠনটির নেতারা।

এমএল/এএ

  • সর্বশেষ