শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৩ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ বছরেও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হয়নি: মেনন

রাসেদ খান মেনন

কামাল পারভেজ: ওয়ার্কাস পাটির চেয়ারম্যান কমরেড রাশেদ খান মেনন বলেন, পাহাড় কেন অশান্ত, ২৫ বছরেও কেনো চুক্তি বাস্তবায়ন হয়নি, জঙ্গি মৌলবাদীরা এক হয়ে কেএনএফ সাথে পাহাড়ি অঞ্চলকে অশান্ত করে তুলছে। অর্থাৎ পাহাড়ের অশান্ত থাকা মানেই বিশ্ব অশান্ত,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কো পদক পেয়েছেন কিন্তু চুক্তি বাস্তবায়ন সমাধান করতে পারেনি। ভূমি কমিশন আইনও বাস্তবায়ন হচ্ছে না। ৩০ হাজার অভিযোগ পরেছে ভুমি কমিশনে তার একটিও সমাধান হয়নি। 

শন্তু লারমার সাথে যে চুক্তি হয়েছিলো তা আজ কোনোটাই পূরণ করা হয়নি। আমরা পার্বত্য চট্টগ্রামে কথা বলতে যেতে চাইছিলাম কিন্তু সেদিন নাগরিক পরিষদ নামে সংগঠন  হরতাল দিয়ে তা আমাদেরকে বাঁধা দিয়েছে। ভারী অস্ত্র তুলে দেওয়া হয়েছে কেএনএফ নামে সংগঠনের হাতে। অস্ত্রের মদদদাতা কারা তা খুঁজে বের করতে হবে, তাি আমি বলবো  পাহাড়ি বাঙালি মিলেই চুক্তি বাস্তবায়নে আন্দোলন করতে হবে। 

চট্টগ্রাম লালদিঘীর পাড় ৩০ জানুয়ারি (মঙ্গলবার) সংহতি সমাবেশ সভাপতিত্ব করেন কলামিস্ট সাংবাদিক আবুল মোমেন, এতে আরও বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোঃ শাহআলম, শিক্ষক রনজিত দাস, বাসদ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বজলুল রশিদ, আঞ্চলিক পরিষদের সদস্য সখিন চাকমা, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিষদের যুগ্ন-আহ্বায়ক জাকির হোসেন, জাসদ (ইনু) চট্টগ্রাম সভাপতি জসিম উদ্দীন বাবুল, এডভোকেট প্রদীপ কুমার, মিল্টন বিশ্বাস,পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমা, আলিক মৃ প্রমুখ। 

সমাবেশ শেষে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একটা গণমিছিল নিয়ে লালদিঘির পাড় থেকে শুরু করে চেড়াগীর মোড় গিয়ে সমাপ্তি করেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়