শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ১১:২৬ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর মহাসমাবেশ মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

মহসীন কবির: চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। রোববার সকাল থেকেই নেতাকর্মীরা আসছেন মাঠে। মহাসমাবেশে যোগ দিতে দূরদূরান্ত থেকে মিছিলে মিছিলে শহরে প্রবেশ করছেন নেতাকর্মীরা। মিছিলের নগরীতে পরিণত হয়েছে বন্দরনগরী।

ব্যানার, পোস্টার, লিফলেটে ছেয়ে গেছে চারদিক। পুরো জেলাজুড়ে করা হয়েছে মাইকিং, শোভাযাত্রা। রাস্তার মোড়ের ট্রাফিক সংকেত বাতি, সড়কদ্বীপ, বাঁকও ঢেকে গেছে পোস্টার-ব্যানারে। 

দলটি গত ১২ই নভেম্বর ঠিক একই মাঠে বিভাগীয় মহাসমাবেশ করেছিল। সেই সমাবেশে কমপক্ষে ১০ লাখ মানুষ উপস্থিত হয়েছে বলেও দাবি করেন তারা।

বিএনপি  নেতাকর্মীদের দাবি, গত ১২ তারিখে পলোগ্রাউন্ডের সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগ এই প্রোগ্রাম দিয়েছে। যেখানে তাদের  পোগ্রাম করতে বাধার পাহাড় ছিলো। আর আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পলোগ্রাউন্ড মাঠে  সমাবেশ করছে। অনৈতিকভাবে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে আওয়ামী লীগ এই  সমাবেশে উপস্থিতিতে তাদের (বিএনপি) ছাড়িয়ে যেতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়