শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মহসিন কবির

ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা?

মহসিন কবির: জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ প্রসঙ্গে হাইকোর্টের রুল নিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা ক্ষুব্ধ হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ রাজনৈতিক বিষয় এবং এটিকে রাজনৈতিকভাবেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ। আদালতে না গিয়ে রাজনৈতিকভাবেই বিষয়টিকে মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া নাহিদ বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রিটের বিরোধিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাদের সহযোগিতা করেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা, আইনজীবী সাদ্দাম হোসেন, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে গতকাল সোমবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জের রিটের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম রিট দুটি দায়ের করেন।

এদিকে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ রাজনৈতিক বিষয় এবং এটিকে রাজনৈতিকভাবেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ। আদালতে না গিয়ে রাজনৈতিকভাবেই বিষয়টিকে মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি এসব কথা বলেন।

এর আগে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের চিঠি কেন অসংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। এই রুলের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয়গুলোকে কোর্টে নেয়া হলেও সেগুলো ব্যর্থ হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ ত্রয়োদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। এর সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল এবং সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছিল বিএনপি। আজ বিএনপি সরকারে আসার পর রাজনৈতিক বিষয়গুলোকে কোর্ট পাড়ায় নিয়ে যাচ্ছে।

রিফাত রশীদ বলেন, একদিকে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট ও জুলাই সনদের পক্ষে প্রচারণা চালান অন্যদিকে তারই দলের আইনজীবীরা সেটিকে বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। এই ধরনের দোদুল্যমান অবস্থা আসলে মোনাফেকি।

তিনি বলেন, রাজনৈতিক বিষয়াবলি কখনোই আদালতের এখতিয়ারভুক্ত নয়। রাজনৈতিক বিষয়াবলিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করুন। রাজনৈতিকভাবে মোকাবিলা না করলে বিপত্তি হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যদি অসাংবিধানিক হয়, তবে এই অসাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকার জন্য বর্তমান সরকারসহ যত রাজনৈতিক দল আছে প্রত্যেকেই দায়ী। অন্তর্বর্তী সরকারের অধীনে ঐকমত্য কমিশনে সবাই গিয়েছিল। ফলে যদি জুলাই সনদ বাতিল হয় তাহলে সংবিধানবিরোধী কাজ করার জন্য তারেক রহমান, ড. শফিকুর রহমান, নাহিদ ইসলামসহ যারা করেছেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। গণভোট নিয়ে প্রশ্ন উঠলে জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে।

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া ভারতে অবস্থানরত পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক ঠিক হবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ‘‘হ্যাঁ’’-এর পক্ষে ভোট দিয়ে গণপূর্তির জয়যুক্ত করেছি। সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানবো না।

যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় আবারও রাজপথে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা জুলাইয়ের মত স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালত কেও প্রশ্নবিদ্ধ করবেন না।’

শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানাতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখবো। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদির হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক ঠিক হবে না।’

সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এমন আশাবাদ ব্যক্ত করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবেন।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘আমরা যতদিন জীবিত থাকবো, ততদিন দুর্নীতি-চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করবো শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মত বলবো না, ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদি হত্যার বিচার নিয়েই ফিরবো।’

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আমরা আবারও রাজপথে নামবো।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘প্রথম থেকেই আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী, তাদের আইনজীবী আবার বাংলাদেশকে তাদের পুরনো পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা দেখছি মাঠপর্যায়ে আমাদের নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হামলা করা হচ্ছে। এটা মোকাবিলা করার জন্য আমাদেরকে শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ কুমিল্লা বিভাগীয় মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়