শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না: কাদের

মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় নোয়াখালী জেলার শিল্পকলা একাডেমিতে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। ঢাকার বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, যে বুলেট শেখ হাসিনা-রেহানাকে এতিম করেছে, সে বুলেট খালেদা জিয়াকেও বিধবা করেছে।শেখ হাসিনা শাসক নয়, জনগণের সেবক।

সেতুমন্ত্রী বলেন, ফখরুল সাহেবরা আমাদের উন্নয়ন নিয়ে অপপ্রচার করছে। আমরা গঠনমূলক কাজ করে এর জবাব দেব। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। খন্দকার মোশতাকও পরেছিল; কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। সময়, যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়