শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০২:৩৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সাথে বাংলাদেশের ভাগ্য জড়িত, বললেন শামীম ওসমান

শামীম ওসমান

মোশতাক আহমেদ শাওন: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমি এই এলাকার সন্তান। আজ আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে গর্ববোধ করি। কারণ যে কোন জায়গা থেকে নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে বহুবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তা তারা সফল হয়নি। কিছু কাঁটাছেড়া হয়েছে। তবে তারা পারেনি। কারণ বাঙালির জাতীয়তাবাদের চেতনায় এ এলাকার মানুষ উদ্বুদ্ধ। বঙ্গবন্ধুর পদচারণা এ এলাকায় এত বেশি ছিল যে মানুষ সচেতন হয়েছে। 

আমরা ছোট বেলা থেকেই এখানে আসি। কে হিন্দু কে মুসলমান এটা বোঝার উপায় নেই। নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সমাজের ভালো মানুষগুলোকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই।

সোমবার দিবাগত রাতে শহরের আমলাপাড়া পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
 
এ সময় শামীম ওসমান আরো বলেন, শেখ হাসিনার সাথে বাংলাদেশের ভাগ্য জড়িত। তিনি শুধু আওয়ামী লীগের নেত্রী নন, তিনি বাংলাদেশের অস্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু ছিলের স্বাধীনতার অস্তিত্ব আর শেখ হাসিনা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার অস্তিত্ব। তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অসুর সব জায়গায় থাকে রাজনীতিতেও আছে। অসুর কখনও জিতে না এখানেও জিতবে না।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্ম আছে। প্রতিটা ধর্মই সুন্দর। ধর্ম সবসময় ভালো কথা বলে। কে কতটুকু অন্তর থেকে মানে সেটা দেখার বিষয়। এখানে যারা আছে তাদের প্রতি অনুরোধ করব, মানুষের ভেতর দুটো রূপ একটা খারাপ আরেকটা ভালো। আমাদের ভালটা দিয়ে খারাপটা দাবিয়ে রাখতে হবে। ভুল মানুষ করে। তবে যারা জানার সাথে সাথে সংশোধন করে তখন তারা ভালো মানুষ হয়ে ওঠে।

এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ