ডেস্ক রিপোর্ট: মতপার্থক্য দূর করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রোববার বৈঠক করেছেন কওমি ধারার সাতটি ইসলামি দলের নেতারা।
ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে তারা ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ---- বিবিসি বাংলা
রোববার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
যেসব দলের নেতারা বৈঠকে অংশ নেন তাদের মধ্যে রয়েছে - ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
নতুন যে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, সেখানে দুই দিনের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম হেফাজতে ইমলামের মহাসচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।