শিরোনাম
◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু ◈ হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা ◈ ইরানের পাল্টা হামলায় কাঁপল ৪ দেশ, লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ◈ ওয়া‌শিংট‌নের চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না ইরান: মুখপাত্র ◈ ৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ১৭ সেপ্টেম্বর কৃষক কার্ড উদ্বোধন, প্রথম দিনেই অর্থ পাবেন ১ লাখ কৃষক ◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন!

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

আজ বুধবার  ২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 

মির্জা আব্বাসের ছোট বোন শাহিদা মির্জা  জানিয়েছেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও ধারাবাহিক চিকিৎসার ফলে তিনি সুস্থতার পথে রয়েছেন। চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। 

উল্লেখ্য, শারীরিক জটিলতার কারণে চলতি বছরের মার্চ মাসে তাকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং পরবর্তীতে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা ও ফিজিওথেরাপি গ্রহণের পর তিনি দেশে ফেরার অনুমতি পান। 

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে ফেরার পরও তার চিকিৎসা  প্রক্রিয়া অব্যাহত থাকবে।

  • সর্বশেষ