শিরোনাম
◈ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী ◈ যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দাবি, বি‌লিয়ন ডলার ব্যায়ে বোয়িং থেকে আরো বিমান কিনছে বাংলাদেশ ◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র ◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী

মনিরুল ইসলাম : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য এবং নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের পর এখন উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই অগ্রযাত্রায় বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা রয়েছে, যা মোকাবিলা করেই সরকার এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নিপীড়ন, নির্যাতন ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলকে সুসংগঠিত করা হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন জোরদার হয়েছে।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকার সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বসে নেই। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত অর্থ ব্যয়সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশে জ্বালানি আমদানির পথে কিছু জাহাজে হামলার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রিজভী জানান, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ধরা পড়েছে এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে উঠতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

  • সর্বশেষ