শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০২:২৮ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল

জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে একটি অডিও ক্লিপ। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে বিয়ে নিবন্ধনকারী কাজী বাকীবিল্লাহর বলে দাবি করা একটি কথোপকথন শোনা যায়, যা কাবিননামা ও বিয়ের নিবন্ধন নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

অডিওতে শোনা যায়, কনের বাবা মো. মাসুম বিল্লাহ ফোনের মাধ্যমে বিয়ের সম্মতি দেন। পরে মঙ্গলবার সকালে মরিয়ম খাতুন ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। যদিও নথিতে বিয়ের তারিখ ১৭ জুলাই উল্লেখ রয়েছে, অডিও অনুযায়ী স্বাক্ষর নেওয়া হয়েছে ২১ জুলাই।

কনের পরিচয়সংক্রান্ত তথ্য প্রসঙ্গে ওই অডিওতে কাজী দাবি করেন, কনের নাম ও জন্মতারিখ ফোনে জানানো তথ্যের ভিত্তিতেই কাবিননামায় লিপিবদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, বিয়ের সময় কনের বয়স ছিল ১৮ বছর ৩ মাস।

এর আগে ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবাকে নিয়ে রাজধানীর মগবাজারে একটি কার্যালয়ে যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে অর্থ আদায় করেন এবং গোপনে ধারণ করা ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

পরে তিনি আরও দাবি করেন, গত ১৭ জুন পরিবারের সম্মতিতে মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। তার এই বক্তব্যের সমর্থনে প্রথম স্ত্রী, মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা পৃথক ভিডিও বার্তাও প্রকাশ করেন।

তবে সর্বশেষ ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপ সামনে আসার পর বিয়ের তারিখ, কাবিননামায় স্বাক্ষরের সময় এবং নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

  • সর্বশেষ