শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরী : চীফ হুইপ

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, বতর্মান সরকার তামাক নিয়ন্ত্রণে অত‌্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করবো। যদি নির্মূল করতে নাও পারি অন্তত এর ব্যবহার আর বাড়তে দিবো না। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোন সম্পদ নেই। মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরী।

তিনি আরও বলেন, তামাক খেলে ক্ষতি হয় এটা সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়। তামাক রোধের কোন বিকল্প নেই এটা আমরা সবাই জানি, এখন দরকার কার্যকর পদক্ষেপ। আপনাদের এই মহৎ উদ‌্যোগকে স্বাগত জানাই। 

আজ (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারনী গবেষণা (উবিনীগ) এর সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) কর্তৃক আয়োজিত নারী স্বাস্থ্য সুরক্ষায় "ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন" শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চীফ হুইপ এসব কথা বলেন।

চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ করতে চাইলেও এর সাথে অনেক ধরনের বিষয় জড়িত আছে, তারা তামাককে নিয়ন্ত্রণ করতে চায় না। তারা বিজ্ঞাপন দেয়—'গাছ লাগান, পরিবেশ বাঁচান' অথচ নিচে লেখা থাকে ব্রিটিশ আমেরিকান ট‌্যোবাকো। তামাক চাষীদের ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার— আপনি কেন তামাক চাষ করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।

মোঃ নূরুল ইসলাম বলেন,  ভয়েজার ১ ও ২ এর মত টেকনোলজি তৈরি হয়েছে ৭০ এর দশকে অথচ এখনও মানুষ হার্ট অ‌্যাটাকে মারা যায় অথচ কোন চিকিৎসা প্রযুক্তি তৈরি হয় না কেন? এখানে ট্রিলিয়ন ডলারের বাণিজ‌্য রয়েছে। হার্টের নালির মধ্যে যে ছোট্ট ছোট্ট ঘা তৈরি হয়, আমরা এটা পরিষ্কার করতে এখনো পারি না কেন? পৃথিবীতে থাকার জন্য মানুষ মারার ব্যবস্থা এখন মানুষই করে।

চীফ হুইপ বলেন, অনেক সময় নেগেটিভ প্রচারণার রেজাল্ট পজিটিভ হয়। যেমন বাংলাদেশে হিরোইন বা ইয়াবা আসার আগে আমরা যখন 'অ্যান্টি-হিরোইন' ক্যাম্পেইন করতাম, তখন কিশোর বয়সে অনেকেই চিন্তা করতো—হিরোইন খেলে আসলে কী হয়? তা একবার খেয়ে দেখা যায়। এভাবে হিরোইনের আসলে এক ধরনের বিজ্ঞাপন দেয়া হয়েছে। তামাকের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেরকম হতে পারে।

তিনি বলেন, ২০০৫ সালে তামাক বিরোধী আইন তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। সিগারেটের ক্ষতি, আইনের প্রয়োজনীয়তা এবং আপনাদের সহযোগিতা এই তিনটি বিষয় উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ। তিনি দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাত্র দুই মাসের কম সময়ের মধ‌্যে সরকার কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মাফ করে দিয়েছে এবং কৃষক কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে । মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছি এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছি। বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনও তেলের দাম সেভাবে বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যাতে জ্বালানির দাম না বাড়ানো হয়।

আপনারা জানেন পাশের দেশ পাকিস্তানে তেলের দাম ডাবল হয়েছে, শ্রীলঙ্কা বা নেপালে স্কুল বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ কমাতে নিজের বহর নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। সংসদে তিনি নির্দেশ দিয়েছেন যাতে এসির টেম্পারেচার ২৫-এর নিচে না নামানো হয়। তিনি নিজের রুমেও অধিক আলো বা এসি ব্যবহার করেন না শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এসব ভালো কাজের জন‌্য প্রধানমন্ত্রীকে আমাদের ধন‌্যবাদ জানানো উচিৎ।

এছাড়া পরিবেশ রক্ষায় সরকার ২০,০০০ কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে। খালের দুই পাড়ে চন্দন কাঠের মতো মূল্যবান গাছ লাগানো যেতে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক সম্পদ দেবে]।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রনে বিএনপি সরকারের পদক্ষেপ, একটি ভিডিও চিত্রসহ তামাক ব্যবহারের ভয়াবহ চিত্র ও ক্ষতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ‌্যাদেশ-২০২৫ কে আইনে রূপান্তরের জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. সোহেল রেজা চৌধুরী। অনুষ্ঠানে তাবিনাজ ও উবিনীগ সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়