শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরও এক নেত্রী

আদর্শিক অবস্থান থেকে সরে আসা ও জোট রাজনীতির প্রতিবাদ জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

তিনি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, নয়া রাজনৈতিক বন্দোবস্ত ও মধ্যপন্থার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এনসিপি জন্মলগ্নে স্বাধীন, স্বতন্ত্র ও বাংলাদেশপন্থী রাজনীতির প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সিদ্ধান্তে দল সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।

দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষ নেতৃত্ব বারবার ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 

তিনি বলেন, নিজের নৈতিকতা ও আদর্শ বিসর্জন দিয়ে এবং জনতার বিশ্বাসের অমর্যাদা করে এই জোটের অংশ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলীয় মনোনয়ন পেলেও এই জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতাম না।

advertisement

এই পরিস্থিতিতে তিনি নিজেকে দলের সব ধরনের নির্বাচনকালীন কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ঘোষণা করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান।

উল্লেখ্য, দ্যুতি অরণ্য চৌধুরী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

  • সর্বশেষ