শিরোনাম
◈ ‌শি‌রোপা হা‌রি‌য়ে সেনেগাল ফুটবল ফেডা‌রেশন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে  ◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৩ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীদের জয়ের পেছনে ‘তলেতলে আঁতাতের’ অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম  : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস  ডাকসু  ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীদের জয়ের পেছনে ‘তলেতলে আঁতাতের’ অভিযোগ তুলেছেন। 

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন। আমি কিন্তু বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এল, হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি।

বুধবার বিকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান-এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিভিন্ন দলের বৈঠকে বলা হয়—আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তারা আবার এলে কচুকাটা করে ফেলবে। অথচ ছাত্রলীগের ভোট তলেতলে ভাগ করে নিয়েছে জামায়াত। এটাই ষড়যন্ত্র।

সম্প্রতি ৫ আগস্টের ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির লোকজন অত্যাচার করছে—এমন অপপ্রচার চালানো হচ্ছে। অথচ বিএনপির সঙ্গে মিশে থাকা আওয়ামী লীগের লোকেরাই এসব করছে। আবার আওয়ামী লীগ ও জামায়াত মিলে অপকর্ম করছে, সব দোষ গিয়ে পড়ছে বিএনপির ঘাড়ে।

তিনি বলেন, আমাদের ছেলেরা অনেক সময় আবেগে ভুল করে। কিন্তু নেতা তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন—চাঁদাবাজ, সন্ত্রাসীর বিএনপিতে জায়গা নেই। এখনই সংশোধন না হলে, ব্যবস্থা নেওয়া হবে।

ডাকসুর নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘যেভাবেই হোক, তারা নির্বাচিত হয়েছে। আমরা চাই, এই কমিটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখুক। তাদের সিনিয়ররা যেন দেশকে ভুল পথে পরিচালিত না করতে পারে—সেদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব যাতে কোনভাবে বিনষ্ট না হয় সকলকে সজাগ খেয়াল রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়