শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, সেই গণেশের প্রশংসায় নিপুণ রায়

গণেশকে নিয়ে জামায়াতের বেশ কয়েকজন নেতা ফেসবুকে সমালোচনা করেন। এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলমও সমালোচনা করেছেন তার। এরপরই গণেশের পাশে দাঁড়িয়েছেন  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদলের একটি দল সাক্ষাৎ করে। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহসসহ কয়েকজন নেতাকর্মীকে বেশ উত্তেজিত ভঙ্গিতে দেখা যায়। এ সম্পর্কিত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাবি ছাত্রদলের এই নেতাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে নিপুণ লেখেন, ‘গণেশচন্দ্র রায় সাহস। সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।’

তিনি আরও লেখেন, ‘সাহস কোনো অন্যায় করেনি বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু হটেনি। স্বৈরাচারী হাসিনার আমলে রাজপথে থেকে আন্দোলন করেছে, অসংখ্য মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, বারবার জেল খেটেছে, রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। কোনো লুঙ্গির নিচে লুকিয়ে কৌশল করে সে আন্দোলন করেনি।’

নিপুণ লেখেন, ‘গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নয়। গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে ওঠা এক দেশপ্রেমিক, বাংলাদেশি জাতীয়তাবাদী ও নিবেদিতপ্রাণ সৈনিক সে।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘প্রিয় গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়