শিরোনাম
◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও) ◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিএন‌পির ভাইস‌ চেয়াম‌্যান  আলতাফ হোসেন চৌধুরীর সাথে মির্জাগঞ্জ জার্না‌লিস্টস ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতি‌বেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( ‌বিএন‌পি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সাথে ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেন।

শুক্রবার (১১ জুলাই) চৌধুরীর গুলশানের বাসভবনে সংগঠনের পক্ষ থেকে তা‌কে ফুলেল শুভেচ্ছা জানা‌নো হয়।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন এমজেএফ এর অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানালে তিনি সম্মতি প্রদান করেন।

সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এ বর্ষীয়ান রাজনীতিবিদের সাথে দেশের চলমান বিভিন্ন বিষয় ও মির্জাগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় মির্জাগঞ্জের অবস্থান ও অবদান বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এল আর বাদল, জওহার ইকবাল খান, সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিশির, দপ্তর সম্পাদক মাসুদ রানা ঝুমুর, সদস্য খন্দকার আতিকুর রহমান ও এস.এম. শাহজাদা (শাহাদাত) উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়