শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনাপুত্র জয় নাগরিকত্ব নিলেন যুক্তরাষ্ট্রের, নিয়েছেন শপথ

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনাপুত্র সাবেক আওয়ামী লীগ সরকারের তথ‍্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন‍্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেছেন।

শপথ অনুষ্ঠানে মোট বিভিন্ন দেশের ২২ জন নাগরিক অংশ নেন। শপথ অনুষ্ঠানে তিনজন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারাও শপথ নেন বলে জানা গেছে। এর মধ্যে একজন সজীব ওয়াজেদ জয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথমে ইংরেজি ‘এ’ আদ‍্যক্ষরের দেশের পরেই ‘বি’ আদ‍্যক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে তিনজন বাংলাদেশি শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় দ্বিতীয় ছিলেন।

উল্লেখ‍্য, ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দাবি করেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি। উৎস: বিডি প্রতিদিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়