শিরোনাম
◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩২ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদের নতুন দলে যারা যোগ দেবেন, অর্থের জোগান আসবে যেভাবে

ছাত্রদের নতুন এ দলে যোগ দিতে পারেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা, সাবেক আমলা ও ব্যবসায়ীরা৷ এছাড়া আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে তাদের একটি অংশও নতুন দলে যোগ দেবেন বলে নাগরিক কমিটির একটি সূত্র জানিয়েছে৷

নতুন দলটিতে কাদের অন্তর্ভুক্ত করা হবে, কাকে কোন পদে রাখা হবে সেসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে৷ এছাড়া সম্পূর্ণ নতুন ধাঁচের এই রাজনৈতিক দলে যোগদানের পর তাদের পূর্বের রাজনৈতিক মতাদর্শ প্রভাব ফেলবে কি না সেসব বিষয়েও সতর্ক থাকছে জাতীয় নাগরিক কমিটি৷

নতুন দলের অর্থের জোগান আসবে যেভাবে
বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো তাদের অর্থের চাহিদা বিভিন্নভাবে মিটিয়ে থাকে৷ যার মধ্যে সদস্য বা শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অর্থ, মাসিক বা বাৎসরিক চাঁদা এবং ক্রাউড ফান্ডিং অন্যতম। আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের অর্থের অন্যতম জোগানদাতা হবে ক্রাউড ফান্ডিং। অর্থাৎ দেশের জনগণ ও সমর্থক চাইলে দলে অর্থ দিতে পারবেন এবং সেটি হবে প্রকাশ্যে।

এছাড়া পদধারীদের মাসিক চাঁদার ব্যবস্থা করা ছাড়াও যে কেউ চাইলে দলটির জন্য অর্থ দিতে পারবেন। তবে এসব অর্থের হিসাব থাকবে এবং কে কত টাকা দিয়েছে তা জনগণ জানতে পারবে৷ জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র জানায়, অর্থ জোগানের বিষয়টি এমনভাবে চিন্তা করা হচ্ছে যেন স্বচ্ছতা থাকে, জনগণ যেন সবকিছু জানার অধিকার রাখে। উৎস: জাগোনিউজ ২৪

 

  • সর্বশেষ