শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি লন্ডন থেকে ঢাকায় এসেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি। আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান।

শর্মিলা রহমানের ঢাকা আসাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে। যদিও বিএনপির ও চিকিৎসকদের পক্ষে থেকে বলা হচ্ছে- ভ্রমণ করার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা তৈরি হলে তাকে বিদেশে নেওয়া হবে।

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী-সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন। সূত্র : চ্যানেল আই 

  • সর্বশেষ
  • জনপ্রিয়