শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ প্রায় সাত বছর পর বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করছেন বেগম খালেদা জিয়া

শাহানুজ্জামান টিটু: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র থেকে জানা যায়, খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ হলেও মিডিয়া কাভারেজ হবে না।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত ৮টার দিকে একটা কূটনৈতিক প্রোগ্রাম আছে।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টিও আসতে পারে।

সবশেষ ২০১৭ সালের ২৫ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক এবং দেশটির আরেক শীর্ষ কর্মকর্তা ওয়েন জিনকিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়