শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:৪৬ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মানতে হবে: খেলাফত মজলিস

রিয়াদ হাসান: [২.১] চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর সঙ্গে সম্পূর্ণরূপে একাত্মতা পোষণ করে অবিলম্বে আন্দোলনকারী ছাত্রদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

[২.২] একই সঙ্গে সরকারের সার্বজনীন পেনশন স্কীম ‘প্রত্যয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের দাবীও অবিলম্বে মেনে নিয়ে ছাত্র-শিক্ষকদের ক্লাসরুমে ফিরিয়ে আনার দাবী জানানো হয়।

[৩] খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পল্টনস্থ মজলিস মিলনায়তনে এ দাবী জানানো হয়।

[৪] বৈঠকে বক্তারা বলেন, সরকারি চাকুরীতে কোটা সংস্কার বিষয়ে সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করলে বিষয়টি ছাত্ররা মেনে নেয়। কিন্তু সেই ইস্যুকে আবার তাজা করে ছাত্রদের রাজপথে ঠেলে দেয়া হয়েছে।

[৫] তারা আরও বলেন, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী রেল করিডোর প্রদান-সহ যেসব চুক্তি-সমঝোতা স্মারক সই করেছে সেদিক থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার পরিকল্পিতভাবে নানা ইস্যু সৃষ্টি করছে। ভারতের সাথে কৃত দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। 

[৬] খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়