শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে

সংসদ নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টি (জাপা) দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টির ভোট কমানো হয়েছে দুটি পরিকল্পনার অংশ হিসেবে। একটা হলো, জাতীয় পার্টিকে তৃতীয় করা হবে। আরেকটা হচ্ছে, যদি কখনো উচ্চকক্ষ হয়, আনুপাতিক ভোটে যেন একটি আসনও না পায়। সূত্র: সমকাল

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১৯৯ আসনে প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি শেখ হাসিনার শাসনামলে তিনবার প্রধান বিরোধীদলের আসনে বসা জি এম কাদেরের জাপা। জি এম কাদের, শামীম হায়দারসহ দলটির কেউ দ্বিতীয়ও হতে পারেননি। সাকুল্যে দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে লাঙল। 

আওয়ামী লীগ আমলে গৃহপালিত বিরোধীদলের তকমা পাওয়া জাপার মহাসচিব অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে বলেন, তাদের নির্দেশনায় প্রশাসন নির্বাচনে কারচুপি করেছে। জাতীয় পার্টির জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, যা বিস্ময়কর।

এ বক্তব্য দিলেও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন শামীম হায়দার। বলেছেন, অসংখ্য কেন্দ্রে জাতীয় পার্টিকে শূন্য ভোট দেখানো হয়েছে। কেন্দ্রভিত্তিক রেজাল্টে ঘষামাজা দেখেছি। এজেন্টকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে কুলষিত হচ্ছে গণভোট। গণভোটের ৭৩ লাখ বাতিল ভোট হয়েছে। 

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা। শামীম হায়দার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচিত সরকারের সময়েও তাদের ওপর মব করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
 
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি
জাপা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। জি এম কাদেরের বরাতে বলা হয়েছে, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে অনুরোধ করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়