শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে দুই বিভাগে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা ছাত্রদলের

রিয়াদ হাসান: [২] দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর বিভাগে ২টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

[৩] এতে বলা হয়, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝাণ্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি। উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান। শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সদয় সম্মতিক্রমে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সব জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

[৪] এতে আরও বলা হয়, আগামী ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় ফরিদপুর মহানগর এবং বিকেল ৩টায় ফরিদপুর জেলায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ২৪ মে (শুক্রবার) সকাল ১০টায় রাজবাড়ী জেলা এবং দুপুর ২টায় মাদারীপুর জেলায় কর্মী সম্মেলন হবে।

[৫] কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়