শিরোনাম
◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া’

শাহানুজ্জামান টিটু: খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে অপেক্ষাকৃত সুস্থতাবোধ করায় উনাকে বাসায় আনা হয়েছে। উনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
 
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে রাত ৭টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া।  

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতাল সিসিইউতে ভর্তি করার পর দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যেগুলো বাসায় করা সম্ভব হয় না। মেডিকেল বোর্ডের সদস্যরা ৩১ তারিখেও পরীক্ষা করেছেন। উনার চিকিৎসার যে কার্যকরী পদক্ষেপ নেয়া প্রয়োজন তার প্রত্যেকটি মেডিকেল বোর্ডের সদস্যরা গ্রহণ করেছেন। আল্লাহর রহমতে সোমবার থেকে উনি একটু একটু সুস্থতাবোধ করেন। পরবর্তীতে দেশে-বিদেশে উনার মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়ে দুটি বোর্ড মিটিং হয়।
 
তিনি আরও বলেন বলেন, মিটিংয়ের পর মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে উনার চিকিৎসার যেসব পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো অব্যাহত থাকে। তবে চিকিৎসার খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হয়নি। উনার শারীরিক সুস্থতা যেটুকু হয়েছে, সেটা হসপিটালের পরিবেশের কারণে আরও বেশি খারাপের দিকে না যায়, সেজন্য মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে উনার চিকিৎসা বাসাতেই সার্বক্ষণিকভাবে চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়