শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩, ০৪:২৮ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব পর্যটন দিবস ফটো কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মাজহারুল ইসলাম মিচেল: [২] বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত ফটো কনটেস্টের প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

[৩] এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মুহাম্মদ সাইদুল ইসলাম। তিনি তার ছবির মাধ্যমে কঠোর পরিশ্রম ও সহিষ্ণু মনোভাবের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন। প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে তিনি রিয়েলমি সি৫১ স্মার্টফোন পেয়েছেন।

[৪] অন্যান্য বিজয়ীরা হলেন মাহাত হাসান, মোহাম্মদ রুবেল, মিথাইল আফ্রিজ চৌধুরী, সৌরভ রায়, তানভীর আহমেদ, আরিফ হাসান, এবি রশিদ, আমিনুল ইসলাম এবং আশরাফুল ইসলাম শিমুল। সকল বিজয়ীর ছবিতে আমাদের চারপাশ ও জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ব্যাকপ্যাক, টি-শার্ট, সার্টিফিকেট সহ আরও অনেক কিছু। 

[৫] এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ফটোগ্রাফার এবং বাংলাদেশ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের (বিপিএ) প্রতিষ্ঠাতা অ্যাডমিন রাকিবুল আলম খান। অংশগ্রহণকারীদের মূলত নিজেদের ফটোগ্রাফি দক্ষতা কাজে লাগিয়ে রঙিন এই পৃথিবীকে ফ্রেমবন্দী করতে অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফটোগ্রাফি দক্ষতা, সৃজনশীলতা এবং সোশ্যাল মিডিয়াতে তাদের অর্জিত প্রতিক্রিয়ার (রিঅ্যাকশন) ভিত্তিতে বেছে নেওয়া হয় শীর্ষ ১০ বিজয়ী।

[৬] স্মার্টফোন ফটোগ্রাফি গ্রুপ ফোনগ্রাফি’র সহযোগিতায় মোবাইল কোম্পানি রিয়েলমি বাংলাদেশ ২১ থেকে ৩০ সেপ্টেম্বর এ ফটো কনটেস্টের আয়োজন করে।

[৭] এ বিষয়ে রিয়েলমি বাংলাদেশের সিইও অ্যালেন চেন বলেন, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রঙিন এক পৃথিবী। এই পর্যটন দিবসে আমরা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের লেন্সের মাধ্যমে এই সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে উৎসাহিত করেছি। অংশগ্রহণকারীরা ডিভাইস ব্যবহার করে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। বিজয়ীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। লেন্সের মাধ্যমে এই দেশের সৌন্দর্য নতুনভাবে ফুটিয়ে তোলার জন্য আমি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়