শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই হাসপাতালের ১৪ নার্স অন্তঃসত্ত্বা, যা বলছে কর্তৃপক্ষ

একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স। শুধু তাই নয়, তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। এই অবাক করা ঘটনা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সেন্ট ভিনসেন্ট হাসপাতালের কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রিন বে শহরে শিশুদের উন্নত চিকিৎসার জন্য পরিচিত সেন্ট ভিনসেন্ট হাসপাতালে প্রতিদিনই নারীরা সন্তান প্রসব করতে আসেন। আর এই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নার্সরা।

তবে এবার চিত্রটি সম্পূর্ণ বিপরীত। কারণ হাসপাতালে কর্মরত ১৪ জন সদস্য একই সঙ্গে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে যাচ্ছেন। 

হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত। 

তিনি আরও বলেন, হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন।

এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের, তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়