শিরোনাম
◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২, ০৩:২৬ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২২, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছর জুড়ে আম সংরক্ষণ করবেন যেভাবে 

ঝুমুরী বিশ্বাস : আম বিশ্বব্যাপী অন্যতম লোভনীয় রসালো ফল। সাধারণত এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত আম পাওয়া যায়। কিন্তু চাইলে সংরক্ষণে রেখে সারাবছরই এই রসালো ফলটির স্বাদ নেওয়া যায়। 

রসালো এই ফলটির সংরক্ষণ করার জন্য দুটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে যেমন- প্রথমে সংরক্ষণ করার জন্য পাকা আমগুলো বাছাই করতে হবে। এর পর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর খোসা ছাড়ানো আমগুলো বড় একটি পরিষ্কার পাত্রে রেখে আটি ছাড়িয়ে জুস করে নিতে হবে। আমের জুস থেকে আটি আলাদা করে পছন্দের বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ছোট ছোট পাত্রে এমন পরিমাণ আমের জুস রাখতে হবে, যাতে বের করে একবারে খাওয়া যায়। এ পদ্ধতিতে প্রায় ১৫ দিন ফ্রিজের নরমালে আম সংরক্ষণ যাবে। 

আর আস্ত আম সংরক্ষণের জন্য দাগ ছাড়া ভালো আম বাছাই করে নিতে হবে। আমগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। গরমে ঘেমে গেলে বা পানি লাগলে আম পচে যায়। এ ছাড়াও এক আমের রস অন্য আম পচিয়ে দিতে পারে। এইজন্য একটি আমের সঙ্গে অন্য আম যেন লেগে না থাকে সেদিকে খেয়াল রাধতে হবে। ফ্রিজে রাখার আগে ছোট ছোট টুকরা কাগজে প্রতিটি আম মুড়িয়ে রাখতে হবে।  আমগুলোতে কোনো আঘাত লাগানো যাবে না। কারণ কোনো আমে আঘাত লাগলে সেই জায়গা পচে যাবে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়