শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউল সম্রাট অভিধা: সম্মানার্থে অসম্মান

মাসুদ রানা

মাসুদ রানা: একজন বাউল-গুরুকে যদি সম্মানার্থে ‘বাউল সম্রাট’ বলা হয়, তাতে কি তাকে আসলে সম্মানীত করা হয়? হয়তো হয়, কিন্তু বাউলের অবৈষয়িক আত্মিক অর্থে নয়, বরং সাংঘাতিক পার্থিব ও বৈষয়িক-ক্ষমতার প্রতিভূ রূপে। কারা এই অভিধাগুলো দেন? কারা-ই-বা ব্যবহার করেন? এবং সর্বপোরি কারা-ই-বা কোন বোধে একই সাথে বাউল ও সম্রাট অভিধা বহন করেন?

সম্রাটের থাকে সাম্রাজ্য, আগ্রাসী বাহিনী, শাসন যন্ত্র, লুণ্ঠিত বা শোষিত ধনভাণ্ডার। সম্রাটের হাত থাকে রক্তাক্ত। আর, বাউলের? বাউল সাধারণত গৃহহীন। তার থাকে সাধন সঙ্গী বা সঙ্গিনী। তার থাকে সরল বাদ্যযন্ত্র। তার হাত রিক্ত ও মানুষের কষ্ট-লাঘবে সিক্ত। বাউল-ধর্মে সম্মানের স্ট্যাণ্ডার্ড বৈষয়িক ও ক্ষমতার ধারক নয়, বরং তার বিপরীতটি। তাই তাদেরকে ফকির বলা হয়। একজন বাউল-গুরুকে বাউল সম্রাট বলা মানে তাকে অপমান করা।লণ্ডন, ইংল্যাণ্ড।

  • সর্বশেষ