শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:৩৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়ক ওয়াসিমের জন্মদিন, ১৫২টি সিনেমায় অভিনয় করেছেন তিনি

আশিক নূরী : [১] ওয়াসিম ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন এবং লোক ফ্যান্টাসির নায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হত। কর্মজীবনে তিনি ১৫২টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭৩-১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকার চলচ্চিত্রে শীর্ষ নায়কদের মধ্যে একজন ছিলেন।

[২] ওয়াসিম ২৩ মার্চ ১৯৫০ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনায় ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের ছাত্রাবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন। ১৯৬৪ সালে তিনি বডি বিল্ডিং এর জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন। 

[৩] ওয়াসিম ১৯৭২ সালে এস এম শফী পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেলো’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। ১৯৭৩ সালে মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি তিনি তারকাখ্যাতি অর্জন করেন।

[৪] ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘ছিল ডাকু মনসুর (১৯৭৪)’, ‘জিঘাংসা (১৯৭৪)’, ‘দুই রাজকুমার (১৯৭৫)’, ‘দি রেইন (১৯৭৬)’, ‘দোস্ত দুশমন (১৯৭৭)’, ‘আসামী হাজির (১৯৭৮)’, ‘রাজনন্দিনী’, ‘রাজমহল’ ও ‘চন্দন দ্বীপের রাজকন্যা’ প্রভৃতি। তিনি ২০১৬ সালে ‘কমিটমেন্ট সাংস্কৃৃতিক একাডেমি থেকে আজীবন সম্মাননা’ আর্জন করেন। বিখ্যাত এই চলচ্চিত্র অভিনেতা ২০২১ সালের ১৮ এপ্রিল মাত্র ৭১ বছর বয়সে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়