শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:১২ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন মাসে ইংরেজি শেখা যায় না

মাসুদ রানা

মাসুদ রানা: ইংরেজিতে ‘এলাচ’ কী, কিংবা কীভাবে ‘তোকে লাথি দিয়ে বের করে দেবো’ বলা যায়, ইত্যাদি শেখাকে ইংরেজি শেখা বলে না। ইংরেজি শিখতে হলে শব্দের সঙ্গে- সঙ্গে যা শেখা প্রয়োজন, তা হচ্ছে, শব্দের পদ-পদান্তর, রূপ-রূপান্তর, সংশ্লেষণ-বিশ্লেষণ।  বিশেষভাবে, ক্রিয়ার আকার-প্রকার ও কাল-কালান্তর এবং সর্বোপরি, বাক্যের উপাদন, কাঠামো ও গঠন-বিধি, প্রকারাদি ও উপযোগিতা। ইংরেজি শেখার কোনো শর্ট-কাট রাস্তা নেই। যে বা যারা বলে তিন মাসে, ছ’মাসে ইংরেজি শিখিয়ে দেবে, তারা হয়তো লোক-ঠকানোর উদ্দেশে তা বলে থাকবে। ভালোকরে ইংরেজি শিখতে কয়েক বছর লাগে।

আমি যখন ইংরেজি-শিক্ষকতার প্রশিক্ষণ নিই, তখন এ-বিষয়ে প্রশ্ন উঠেছিলো। আমাদের প্রশিক্ষক বলেছিলেন- এক লেভেল থেকে পরবর্তী লেভেলে উত্তরণের জন্যে অন্তত এক বছর লাগে। যাহোক, শেখার প্রয়োজনীয়তা যখনই দেখা দবে, দেরি না করে শুরু করা দরকার। শুরু করলে, শেষ হবে। আর, শেখা প্রতি মুহূর্তেই হবে এবং প্রতি মুহূর্তেই শেখার আনন্দ ও তৃপ্তি পাওয়া যাবে। শুরু করুন! ইংরেজিটা খুব ভালো করে ভালো শিক্ষকের কাছে সঠিকভাবে শিখুন। যে-কোনো বিদ্যার্জনে গুরু খুবই গুরুত্বপূর্ণ। মূর্খের কাছে শিখলে আপনিও মূর্খের মতো কথা বলবেন। আর, পণ্ডিতের কাছে শিখলে, আপনার কথায় পাণ্ডিত্য থাকবে। লণ্ডন, ইংল্যাণ্ড। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়