শিরোনাম
◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ◈ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য, বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ◈ হবিগঞ্জ উত্তেজনা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ◈ জুলাইয়ের ২৮ দিনেই দেশে এলো ২৬২ কোটি ডলারের রেমিট্যান্স

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৯ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, দুর্নীতি, অনিয়মসহ শিক্ষাবিরোধী কর্মকাণ্ডের রাজত্ব

আনু মুহাম্মাদ

আনু মুহাম্মাদ: প্রায় দুই বছর আগে শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানানোকে অপরাধ হিসেবে উপস্থিত করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাদের তিনজন শিক্ষককে চাকরিচ্যুত করেছিল। তারা হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল, ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী এবং বাংলা বিভাগের প্রভাষক শাকিলা আলম। আফসোসের বিষয়, উপাচার্যসহ যারা এই কাণ্ড করেছিলেন তারাও শিক্ষক নামে পরিচিত। চাকরিচ্যুত শিক্ষকেরা আদালতে গেছেন, প্রায় দুই বছর নানা প্রক্রিয়ার পর হাইকোর্ট তাঁদের চাকরিচ্যুতিকে অবৈধ বলে রায় দিয়েছেন। এই সময়ে তাঁরা বেতনও পাননি। সবরকম প্রতিকূলতা অগ্রাহ্য করে তাঁরা লড়াই করেছেন। আজ আমরা আনন্দিত যে, সেই তিনজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আবার যোগ দিয়েছেন। 

এটা খুবই সাধারণ কথা যে, শিক্ষকদের দায়িত্বই হলো শিক্ষার্থীদের সমস্যা সমাধানসহ ন্যায্য দাবিদাওয়ার পাশে থাকা, নৈতিক অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার রাখা। ফজল, কাবেরী এবং শাকিলা তাই করেছিলেন। এরকম শিক্ষক ও শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়কে মহা বিপর্যয় থেকে বাঁচাতে পারেন। আমি তাঁদের অভিনন্দন জানাই। একই সঙ্গে ঘৃণা জানাই সেই তথাকথিত শিক্ষকদের প্রতি যারা এরকম ঘোরতর অপরাধ করেছেন কিংবা তার পক্ষে দাঁড়িয়েছেন। এ ধরনের লোকজনের জন্যই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, দুর্নীতি, অনিয়মসহ শিক্ষাবিরোধী কর্মকাণ্ড রাজত্ব করছে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়