শিরোনাম
◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে ◈ শোককে পুঁজি করে বাণিজ্য! লাশ কাটতে ১০ হাজার টাকা, না দিলে ‘সেলাই করব না’: সোহরাওয়ার্দী মর্গে অনিয়মের অভিযোগ ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা, দেখাতে হবে আর্থিক সক্ষমতা ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাহুলের হুঁশিয়ারি: ‘এবার এই সরকারকে সরানোর সময় এসেছে’

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৩:০৬ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ডিসেম্বরের জন্য অপেক্ষা!

গুলজার হোসেন উজ্জ্বল

গুলজার হোসেন উজ্জ্বল: যে পরিমাণ মানুষ টিএসসিতে বসে বিগস্ক্রিনে বিশ্বকাপ খেলা দেখে সেই পরিমাণ মানুষ কি এই সময়ে কোনো রাজনৈতিক সমাবেশে জড়ো হবে? তরুণ ও ছাত্র সমাজের কোনো সংঘবদ্ধ মুভমেন্ট নেই। আন্দোলনের কোনো গ্রাউন্ড ওয়ার্ক নেই। বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোনো আন্দোলন কার্যক্রম নেই। এর মধ্যে হঠাৎ দিন তারিখ দিয়ে সরকার পতনের উদ্দেশে সমাবেশের ডাক দিলে সেটা কতটা সফল হবে তা সত্যিই দেখার বিষয়। এর আগে একবার দিন তারিখ ঠিক করে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। ফলাফল শূন্য। এক ইঞ্চি মার্চও করেনি কেউ। খোদ বিএনপি নেতাদের বাড়ির গলিতেও মার্চ হয়নি। অনেক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছিলেন, এটা ছিল শফিক রেহমানের উর্বর বুদ্ধি। প্রস্তুতি ছাড়া এরকম আন্দোলনের ডাক দেওয়া সংশ্লিষ্ট দলের রাজনীতির জন্যই ক্ষতিকর। আমরা দেখেছি এরপর ‘বিএনপির আন্দোলন’, ‘ঈদের পর কঠোর আন্দোলন’ এই শব্দগুলো রীতিমতো কৌতুকে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকও একবার দিন তারিখ দিয়ে ট্রামকার্ডের ঘোষণা দিয়ে কার্যত নিজের ক্রেডিবিলিটি নষ্ট করেছিলেন। 

সমাবেশের ডাক পর্যন্ত ঠিক আছে। কিন্তু যারা অতি উৎসাহী হয়ে ১০ ডিসেম্বরে সরকার পতন ঘটিয়ে দেবার আহ্বান করছেন, ভবিষ্যৎবাণী করছেন, মকারি করছেন তারা আসলে কোন এজেন্ডা নিয়ে করছেন বুঝতে পারছি না। বাংলাদেশের সকল আন্দোলনের হোতা মূলত শিক্ষিত, প্রগতিশীল, মধ্যবিত্ত সমাজ। সমাজের এই অংশটুকুকে কতটা মোবিলাইজ করা সম্ভব। তারা কি সরকার পতন আন্দোলন নিয়ে আদৌ মোটিভেটেড। বাংলাদেশের কেউ কি এখন পলিটিক্সের জন্য আদৌ স্যাক্রিফাইস করতে প্রস্তুত? যদি তা না হয় তাহলে এই আন্দোলনের ডাক ওভার হাইপড হিসেবে গণ্য হবে। বিএনপি তথা সরকারবিরোধী রাজনীতি যে ক্ষতির মুখে পড়বে তা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। আপাতত দশ ডিসেম্বরের জন্য অপেক্ষা করছি। দেখা যাক কি হয়। লেখক: চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়