শিরোনাম
◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার ◈ খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে ◈ বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:৫৭ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খান আর কী চান?

রবিউল আলম

রবিউল আলম: চলচ্চিত্র শিল্প-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নাটক-চলচ্চিত্রে শিল্পীরা অভিনয় করেন। শিল্পীদের অভিনয়, আচার-আচরণ, প্রেম-ভালোবাসা, সমাজ, দেশ ও জাতিরগোষ্ঠী মানুষ অনুসরণ করেন। চলচ্চিত্রে থাকা বার্তা মানুষকে প্রভাবিত করে। চিত্রনায়ক শাকিব খানের কাছ থেকে আমরা কী শিখছি? আমাদের প্রিয় নায়িকারা আমাদের কী শেখাচ্ছেন? শাকিব খানের সঙ্গ কি জীবনের চাইতে অতি গুরুপূর্ণ? একটি করে সন্তান যারা গোপনে ধারণ করেছেন, রাত্রি, অপু ও বুবলী প্রাকাশ্যে আনতে পেরেছেন। যারা পিতৃপরিচয় প্রকাশ করতে পারেননি, সবাই কি জবাবদিহি করবেন সন্তানের প্রশ্নে? মা কখনো কলঙ্কিত হতে পারেন না। বাবা হতে পারেন না হৃদয়হীন। 
শাকিবের জন্য বাঙালি জাতির বাবারা আজ প্রশ্নবিদ্ধ। লন্ডন কি অবৈধ সন্তান দানের কারখানা খোলা আছে! তারেক রহমানও লন্ডন দখল করে আছেন। নায়িকা পূজা চেরীর যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির পর তা নিয়ে ঝলপনা-কল্পকাহিনী শুরু হয়ে গেছে। স্থান বদল হলেও এবার কি শাকিবের একটি মেয়ে হতে পারে? যেই মেয়ের মমতায় মা জাতির সম্মান রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করবেন শাকিব। মায়ের জাতিকে সম্মানিত করতে না পারলে, আমাদের জন্মকেই অসম্মান করা হয়। নায়ক নায়িকা কলঙ্কিত হতে পারেন, তাদের জন্ম একজন মায়ের গর্ভে ধারণ করতে হয়। শাকিব ভুলে গেলেও এই সমাজ, দেশ, জাতি ভুলতে পারবে না। মনে করিয়ে দেওয়ার জন্য শাকিবের একটি মেয়ের জন্মদাতা পিতা হতে হবে। পূজা চেরী কি সেই দায়িত্ব পালন করবেন! নাকি সবটাই রটনা হয়ে থাকবে। শাকিবকে অমানুষ থেকে মানুষ করার, চলচ্চিত্রকে রাহুমুক্ত করার দায়িত্ব একজন নারীকেই নিতে হবে। সেই নারী পূজা বা অন্য যে কেউ হতে পারে? জানার জন্য অপেক্ষায় থাকতে হবে।

লেখক: মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়