শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৪:১৯ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি পাখি বনে ঘুরে ঘুরে গান গাইত

মহিউদ্দিন খালেদ

মহিউদ্দিন খালেদ: একটি পাখি বনে ঘুরে ঘুরে গান গাইত। এখান থেকে ওখান থেকে ফল বীজ ঠুকরে খেত। বনের মধ্যে ঘুরতে ঘুরতে একদিন দেখল একটা অফিস। অফিসের সাইনবোর্ডে লেখা, ‘শিয়াল অ্যান্ড সন্স ট্রেডিং।’ কৌতুহলী পাখি ভেতরে ঢুকল। চেয়ারে উপবিষ্ট শেয়াল খেঁক করে হেসে বললো, এত কষ্ট করে খানা জোগাড়ের কি দরকার? প্রতিদিন সকালে অফিসে এসে ডিম পাড়বা। আমি তোমাকে রেডিমেড ফুড দেব। বিনিময়ে তোমার ডিম আমি নেব। পাখি রাজি হলো। প্রতিদিন সকালে পাখি অফিসে আসে। ডিম পাড়ে। বিনিময়ে শিয়াল তিনবেলা রেডিফুড খেতে দেয়। একদিন অফিসে বসে গান গাইতে গেলে শিয়াল বললো, অফিস তো গান গাইবার জায়গা না। গান গাইতে ইচ্ছা হলে বনে ফেরৎ যাও।

পাখি দেখল রেডিমেড ফুড খাবার আরামে সে অভ্যস্ত হয়ে গেছে। বেশি বেশি খাবার কারণে তার শরীরও ভারি হয়ে গেছে। উড়ে উড়ে গাছের ডাল হতে খাবার সংগ্রহ করতে শরীর মন কোনোটাই সায় দেয় না। পাখি গান গাওয়া বাদ দিলো। জীবনে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। দুই বছর অফিসে ডিম পাড়ার পর পাখি একপোঁটলা রেডিফুডসহ একসপ্তাহের ছুটি নিলো। ছুটি নিয়ে বনে ঢুকলো। তার খুব ইচ্ছা প্রাণভরে গান গাইবে এবং শুনবে। গান গাইতে গিয়ে দেখল  গলায় চর্বি জমে গলা ফ্যাসফ্যাসে হয়ে গেছে। গলা দিয়ে গান বেরোচ্ছে না আর। ভাবল, নিজে যখন গাইতে পারছে না তখন অন্য পাখিদের গান শুনে মন ভরাবে।

সাতদিন বনে ঘুরে সে বিস্মিত হয়ে দেখল, বনে বলতে গেলে কোনো পাখিই আর গান গায় না। প্রায় সব পাখি শিয়াল অ্যান্ড সন্স ট্রেডিং এর রেডিফুডের বদলে ডিম চুক্তিতে সাইন করে ফেলেছে। হতাশ হয়ে ফিরে আসার আগে অনেক দূরে বিষম চিল্লামিল্লি শুনে পাখি ওদিকে গেলো। গিয়ে দেখে টিলার উপর দাঁড়িয়ে একটা রাম ছাগল পাঁজরের হাড্ডি কাঁপিয়ে চিল্লাচ্ছে আর তাই দেখে সব জন্তুজানোয়ার রীতিমতো উল্লাস করছে। পার্শ্বে উপবিষ্ট সজারুকে পাখি জিজ্ঞেস করলো, ঘটনা কী? সজারু উৎফুল্ল চিত্তে বললো, ওই এখন আমাদের গায়ক। ৯ জুলাই, ২০২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়