শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৩ জুন, ২০২২, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষকে ত্রাণ পৌঁছে দিলো বিজিবি

মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিলো বিজিবি

সুজন কৈরী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেলিকপ্টারে করে সুনামগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম সীমান্তবর্তী অঞ্চলের অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। 

বৃহস্পতিবার সকালে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বাহিনীর সদর দপ্তর থেকে হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরের দুর্গম সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 

জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে হেলিকপ্টার থেকে সরাসরি না ফেলে তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী টেকেরহাট ও চানঁপুর এলাকার বন্যাদুর্গত ১ হাজার পরিবারের প্রায় ৫ হাজার অসহায় বানভাসি মানুষের মাঝে বিতরণের জন্য বিজিবি সদস্যদের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। 

এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি অসহায় জনগোষ্ঠীর উদ্ধার তৎপরতা ও তাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের তত্ত্ব¡াবধানে তাহিরপুরের দুর্গম সীমান্তবর্তী বন্যাদুর্গত টেকেরহাট এলাকায় ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের আশপাশের বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ২০০ প্যাকেট রান্না করা খাবার এবং ১হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ, সিলেট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকার ২০০টি অসহায় পরিবার, বিয়ানীবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তবর্তী নয়াগ্রাম এলাকার বন্যাদুর্গত ৩০টি পরিবার এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), কুড়িগ্রাম উপশাখার পক্ষ থেকে ধরলা নদীর পার সংলগ্ন বন্যাকবলিত ৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে বিজিবি বন্যার্তদের সহায়তায় কাজ করছে। এ লক্ষ্যে বিজিবি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে।  

গত ১৭ জুন থেকে এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার প্রায় ২ হাজার জন মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বিজিবি। এ সময়ে বন্যাদুর্গত এলাকার ৭ হাজার ৯৪২টি পরিবারের ৩১ হাজার ৭৬৮জন অসহায় বানভাসি মানুষের মাঝে শুকনো ত্রাণসামগ্রী বিতরণ, ৪ হাজার ২৫০ জনকে রান্না করা খাবার এবং ৬ হাজার ৯০বোতল বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এছাড়া বন্যাদুর্গত এলাকার ২ হাজার ৬৬০জন জনসাধারণকে জরুরি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়