শিরোনাম
◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন ◈ কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ১০:৩৮ রাত
আপডেট : ২৩ জুন, ২০২২, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনশুমারিতে প্রতিবন্ধীদের নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই: সংবাদ সম্মেলন 

সংবাদ সম্মেলন

শাহনাজ পলি: অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, জনশুমারি ও গৃহগণনা শেষ হলেও বাদ পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য যাতে সঠিকভাবে গণনায় আসে সেজন্য কিছুদিন ডিজিটাল ব্যবস্থা চালু রাখা উচিত। এছাড়া এমন নির্দেশনা প্রদান করতে হবে যেন বাদ পড়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পান।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ডিজ-অ্যাবিলিটি রাইটস ফান্ড, এনসিডিডাব্লিউ, সীতাকুণ্ড ফেডারেশন, টার্নিং পয়েন্ট ও ডাব্লিউডিডিএফ। 

আলবার্ট মোল্লা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের মধ্যেও রয়েছে অসামঞ্জস্য । যেমন: জনশুমারি ২০১১ সালে ১.৪১ শতাংশ, খানা আয়-ব্যয় জরিপ ২০১০ সালে ৯.০৭ শতাংশ, খানা আয়-ব্যয় জরিপ ২০১৬ সালে ৬.৯৪ শতাংশ, ন্যাশনাল সার্ভে অন পারসনস উইথ ডিজ-অ্যাবিলিটিজ (এনএসপিডি) ২.৮শতাংশ, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ২৫,৭৯,৩৯৯ জন (২১ জুন ২০২২ পর্যন্ত)।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের পক্ষ থেকে প্রাপ্ত পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক সংখ্যা পাওয়া যাবে না এই শঙ্কা রয়ে গেলো। কারণ তথ্য সংগ্রহকারীরা সঠিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেনি। আমাদের জন্য একটি বড় সুযোগ ছিল এই গণনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিকভাবে গণনায় আনা। তাহলে নির্ভরযোগ্য তথ্যের যে অভাব ছিল তা দূরীভূত হতো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প তৈরি ও বাজেট বরাদ্দ করা যেতো।

সারাদেশে ১৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পর্যবেক্ষণসমূহ তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। 

সংবাদ সম্মেলনে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পাল স্বাগত বক্তব্য দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়