শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ১০:২০ রাত
আপডেট : ২২ জুন, ২০২২, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

‘৭০ শতাংশ মানুষকে ২৮ কোটি ভ্যাকসিন দেয়া হয়েছে’

জাহিদ মালেক

মনিরুল ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের সেরা বার্ন এণ্ড প্লাস্টিক ইউনিট নির্মান করেছেন। করোনার সময় ১২০টি হাসপাতালে অক্সিজেন লাইন স্থাপণ করা হয়েছে। আইসিইউ বেড দুই হাজারের মত করা হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষকে ২৮ কোটি ভ্যাকসিন দেয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী সব সময় আমাদের পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়ায় সারা বিশ্বে আমাদের দেশ ৫ম ও এশিয়াতে প্রথম স্থান দখল করেছে।

বুধবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ওই আলোচনায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্যানেল সভাপতি এ বি তাজুল ইসলাম। 

আলোচনায় অংশ নেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাদেশে উন্নযন এখন দৃশ্যমান। তাই দিশেহারা হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত একটি মহল। এ সম্পর্কে সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে তাদের প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, অনেক বাঁধা বিপত্তি উপেক্ষা করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মান করেছেন। ফ্রান্সে জন্য আইফেল টাওয়ার যেমন গর্বের, স্ট্যাচু অব লিবার্টি যেমন আমেরিকানদের জন্য গর্বের, চীনের জনগণের জন্য যেমন গ্রেট ওয়াল গর্বের তেমনি বাংলাদেশের জন্য পদ্মা সেতু গর্বের বস্তু। তিনি এসময় বিএনপির কর্মকাণ্ডের সমালোচনাও করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি অগ্নি সন্ত্রাস করে, শিল্প কারখানায় অগ্নি সংযোগ করেছে, এটি কিসের আলামত?

  • সর্বশেষ