শিরোনাম
◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান ◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কুইক রেন্টাল বন্ধের প্রস্তাব দিয়েছে সিপিডি

সালেহ্ বিপ্লব: [২] সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একই সঙ্গে জ্বালানি রূপান্তরে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তরের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে। 

[৩] সিপিডির স্বল্পমেয়াদি প্রস্তাব আগামী জুনের মধ্যে বাস্তবায়নযোগ্য। এই প্রস্তাবের মধ্যে রয়েছে জ্বালানির চাহিদা পূর্বাভাস সংশোধন, জ্বালানির মূল্য স্থানীয় মুদ্রায় পরিশোধ, বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান, সোলার সামগ্রীতে শুল্ক কমানো এবং বায়োগ্যাস ব্যবহার। 

[৩.১] মধ্যমেয়াদি প্রস্তাব ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নযোগ্য। এই প্রস্তাবের মধ্যে রয়েছে বিদ্যমান ‘ফেজ আউট’ তালিকায় যে কুইক রেন্টাল ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্রর নাম নেই, সেগুলো আর দেরি না করে ফেজ আউট করা।

[৩.২] মধ্যমেয়াদি প্রস্তাবের মধ্যে আরো রয়েছে- বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নবায়নযোগ্য জ্বালানিকে অন্তর্ভুক্ত করা, অভিন্ন লক্ষ্যমাত্রাসহ সমন্বিত জ্বালানিনীতি গ্রহণ করা, প্রকৌশলীদের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করা এবং পাওয়ার প্ল্যান্ট ইনডিমিনিটি অ্যাক্ট বাতিল।

[৩.৪] দীর্ঘমেয়াদী প্রস্তাবে রয়েছে জ্বালানির জন্য আলাদা সেল গঠন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) শক্তিশালীকরণ 

[৪] বুধবার দুপুরে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাংলাদেশে জ্বালানি পরিবর্তনের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ: একটি নাগরিক ইশতেহার’ শীর্ষক সভায় এসব প্রস্তাব তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি জ্বালানির রূপান্তরে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি, নির্বাচনি ও নাগরিক সমাজের ইশতেহার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

[৫.১] ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নির্বাচনে জ্বালানির গুরুত্ব আগেও ছিল, আগামীতেও থাকবে। বিগত কয়েকটি নির্বাচনের ইশতেহার বিশ্লেষণ করে দেখা যায়, দলগুলো বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি আমাদানিতে মনোযোগী। তবে রিনিউয়েবল জ্বালানিতে তাদের মনোযোগ কম।

[৬] সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, প্রতিটি সেক্টরের কার্যক্ষমতা নির্ভর করে বিদ্যুৎ খাতের উপর। অর্থনৈতিক অগ্রগতিতে বিদ্যুৎ খাতের গুরুত্ব অপরিসীম।

[৭] অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ ড. ম. তামিম ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় উপস্থিত ছিলেন।

এসবি/এনএইচ

  • সর্বশেষ