শিরোনাম
◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস

প্রকাশিত : ২৭ মে, ২০২২, ১২:০৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২২, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে অষ্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস

ড. শিরীন শারমিন চৌধুরী

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ অষ্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অষ্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রশংসনীয় অবদান রাখছে। তিনি বলেন, বাংলাদেশ-অষ্ট্রেলিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরের সফলতা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। 

[৩] বৃহস্পতিবার রাতে  বাংলাদেশ অষ্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ান হাই কমিশন কর্তৃক বনানীস্থ হোটেল শেরাটনে আয়োজিত “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারস” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

[৪] উল্লেখ্য যে, এ অনুষ্ঠানে ২০১৮ থেকে ২০২০ সেশনে উচ্চতর শিক্ষা সম্পন্নকারী ১৪০ জন স্কলারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং ২০২২ সেশনের জন্য নির্বাচিত ৪৮ জন স্কলারকে বরণ করা হয়।  

[৫] অষ্ট্রেলিয়ান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ডানকান ম্যাক্কালাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর স্বাগত বক্তব্য রাখেন। স্কলারশিপ সমাপ্তকারীদের মধ্যে নম্রতা খীসা এবং নতুন স্কলারশিপ প্রাপ্তদের মধ্যে মোঃ আলিমুজ্জামান মিলন বক্তব্য রাখেন। 

[৬] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অষ্ট্রেলিয়া ১৯৭০ সাল থেকে অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস স্কলারশিপ দিয়ে আসছে৷ মহিলা, শারিরীকভাবে চাহিদাসম্পন্ন এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের উচ্চশিক্ষা প্রত্যাশীদের মধ্যে স্কলারশিপ প্রদান এই অ্যাওয়ার্ডস কার্যক্রমের এক অনন্য বৈশিষ্ট্য।  স্কলারদের তিনি অর্জিত উচ্চতর দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগানোর জন্য অনুরোধ করেন।

[৭] স্পিকার  আরও বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতার জন্য বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসডিজি, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১, ডেলটা প্লান ২০২১ এর সফল বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়